অপরিকল্পিত প্রকল্পের কারণে কর বাড়াতে বাধ্য সরকার: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
বিগত সরকারের নেওয়া বিভিন্ন অপরিকল্পিত প্রকল্প পরিচালনার জন্য বর্তমান সরকারকে কর বাড়াতে বাধ্য হতে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পরিকল্পনা কমিশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের খনিজ সম্পদ আহরণের বিষয়ে বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং অন্তবর্তীকালীন সরকার ছয় মাসের ব্যবধানে অর্থনীতিকে একটি স্থিতিশীল জায়গায় নিয়ে এসেছে।
শফিকুল আলম অভিযোগ করেন, দেশজুড়ে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যাপক লুটপাট হয়েছে। তবে তিনি আশ্বস্ত করেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘‘পরিস্থিতি উন্নতির জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও কিছু কিছু অপরাধের হার বেড়েছে, তবে আমরা যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। আশা করি, আইনশৃঙ্খলা পরিস্থিতি শিগগিরই নিয়ন্ত্রণে আসবে।’’
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |