| বঙ্গাব্দ

ফেনীতে কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৬, আহত ৫

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 18-02-2025 ইং
  • 5166625 বার পঠিত
ফেনীতে কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৬, আহত ৫
ছবির ক্যাপশন: পিকআপ সংঘর্ষে নিহত ৬, আহত ৫

ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৬

ফেনীতে কাভার্ড ভ্যান ও পিকআপের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫ জন। গুরুতর আহত ৪ জনকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। বাকি ৭ জনকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর হাফেজিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণ শ্রমিকদের বহনকারী একটি পিকআপ ফেনীর উদ্দেশে আসছিল। মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদ্রাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যান।

এ ঘটনায় ঢাকা-মুখী লেনে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানিয়েছেন, উদ্ধারকাজ চলমান রয়েছে, তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency