বাংলাদেশে প্রতি তিনজন বিবাহিত নারীর একজন স্বামীর যৌন নির্যাতনের শিকার: বিবিএস জরিপ"
🖋 প্রতিবেদক:
বিডিএস বুলবুল আহমেদ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন সার্ভে ২০২৪’-এর চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে যে, দেশের প্রতি তিনজন বিবাহিত নারীর মধ্যে একজন স্বামীর যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। এছাড়া, প্রতি চারজন নারীর মধ্যে তিনজন (৭৬ শতাংশ) জীবনে অন্তত একবার স্বামীর দ্বারা শারীরিক, যৌন, মানসিক, অর্থনৈতিক সহিংসতা ও নিয়ন্ত্রণমূলক আচরণের শিকার হয়েছেন।
বিবিএসের এই জরিপে বলা হয়েছে, ৪৯ শতাংশ নারী জীবনের কোনো না কোনো সময় সহিংসতার শিকার হয়েছেন। জরিপ অনুযায়ী, গত এক বছরে প্রায় ৬২ শতাংশ ভুক্তভোগী সহিংসতার ঘটনা গোপন রেখেছেন। এছাড়া, ১৫ শতাংশ নারী ১৫ বছর বয়স থেকে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন এবং ২ দশমিক ২ শতাংশ নারী যৌন সহিংসতার মুখোমুখি হয়েছেন।
গর্ভাবস্থায় প্রায় ৭ দশমিক ২ শতাংশ নারী শারীরিক সহিংসতা এবং ৫ দশমিক ৩ শতাংশ যৌন সহিংসতার শিকার হচ্ছেন, যা মা ও নবজাতকের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করছে। এর মধ্যে বেশিরভাগ সহিংসতা স্বামীর পক্ষ থেকে হয়ে থাকে, তবে শাশুড়ি বা পুরুষ আত্মীয়দের মাধ্যমে শারীরিক সহিংসতা ঘটে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ৮ দশমিক ৩ শতাংশ নারী প্রযুক্তির মাধ্যমে সহিংসতার শিকার হচ্ছেন, যেমন যৌন ব্ল্যাকমেইল, ব্যক্তিগত ছবি অপব্যবহার এবং ডিজিটাল নিয়ন্ত্রণমূলক আচরণ।
জরিপে জানা গেছে, প্রতি দুইজনের মধ্যে একজন নারী জানেন না কোথায় সহিংসতার অভিযোগ করতে হয়। মাত্র ১২ দশমিক ৩ শতাংশ নারী জানেন সহিংসতা প্রতিরোধের জন্য ‘১০৯’ হেল্পলাইন সম্পর্কে।
বিবিএসের তথ্যমতে, কম বয়সী নারীরা, যৌতুকের শিকার নারীরা, মাদকাসক্ত স্বামী বা বিবাহবহির্ভূত সম্পর্কের শিকার নারীরা এবং শহরের বস্তিতে বসবাসকারী নারীরা স্বামীর সহিংসতার ঝুঁকিতে বেশি রয়েছেন।
তবে আশার কথা, ২০১৫ সালে যেখানে নারীদের বিরুদ্ধে সহিংসতার হার ছিল ৬৬ শতাংশ, ২০২৪ সালে তা কমে ৪৯ শতাংশে দাঁড়িয়েছে। যদিও এটি একটি ইতিবাচক পরিবর্তন, তবে সহিংসতার বিরুদ্ধে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
সূত্রসমূহ:
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |