| বঙ্গাব্দ

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠান ‘অরুণোদয়’ অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 14-02-2025 ইং
  • 5144222 বার পঠিত
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠান ‘অরুণোদয়’ অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠান

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠান ‘অরুণোদয়’

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ‘অরুণোদয়’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে এই আয়োজনের মাধ্যমে ৮২, ৮৩ ও ৮৪ ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় ৮০ এবং ৮১তম ব্যাচ।

অনুষ্ঠানটি পবিত্র কুরআন, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয়। নবীনবরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী আব্দুল মান্নান। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল মতিনসহ বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বছরের নবীনবরণ অনুষ্ঠানের বিষয় ছিলো ‘বই’। প্রথম পর্বে নাচ, গান, আবৃত্তি, নাটিকা পরিবেশন করেন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ব্যান্ড শো ও একসাথে নাচ ও গানে আনন্দে মেতে ওঠেন নবীন ও জ্যেষ্ঠ শিক্ষার্থীরা।

শেষে, বিকেল ৫টায় এই নবীনবরণ অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency