একটি সাধারণ মশা দেখতে, চুলের মতো পা, ছোট্ট দুই ডানা—কিন্তু আসলে সেটি কি মশা? নাকি আপনার উপর নজর রাখছে একটি স্মার্টফোন-নিয়ন্ত্রিত বায়োনিক ড্রোন?
এটা কোনো সায়েন্স ফিকশন নয়। চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজি (NUDT) তৈরি করেছে এমনই একটি ড্রোন—যেটি দেখতে অবিকল মশার মতো। গোপন অভিযানে ব্যবহারের উপযোগী এই ডিভাইসকে চীনের সামরিক গবেষকরা বলছেন "নিরব গোয়েন্দা"।
চীনের সামরিক টিভি চ্যানেল CCTV-7-এর প্রতিবেদন অনুযায়ী, এই ড্রোনটি ছোট আকারের হলেও এতে রয়েছে সেন্সর, হালকা ক্যামেরা, ও পরিবেশ পর্যবেক্ষণের প্রযুক্তি।
প্রযুক্তিটির বিকাশে যুক্ত থাকা শিক্ষার্থী লিয়াং হেশিয়াং জানান—
“তথ্য অনুসন্ধান ও যুদ্ধক্ষেত্রে নিঃশব্দে প্রবেশের জন্য এটি একদম পারফেক্ট।”
তারা তৈরি করেছে ‘RoboBee’ নামের এক ড্রোন—যার গঠন ক্রেন ফ্লাই পোকার মতো। এটি বাস্তব পোকার মতো উড়তে ও মাটি স্পর্শ করতে পারে।
ব্যবহার:
পরিবেশগত নজরদারি
দুর্যোগকালীন উদ্ধার
ভবিষ্যতে কৃত্রিম পরাগায়ণ
একটি থার্মাল ক্যামেরাযুক্ত, পকেটসাইজ ড্রোন, যা নিরাপত্তা বাহিনীর জন্য ব্যবহৃত হয়। এটি বাস্তব যুদ্ধক্ষেত্রে নিঃশব্দ নজরদারির জন্য আদর্শ।
যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (DARPA) এমন প্রযুক্তি তৈরি করছে যেখানে জীবিত পোকার শরীরে বসানো হচ্ছে ইলেকট্রনিক যন্ত্র। উদ্দেশ্য—জীব ও যন্ত্রের হাইব্রিড সিস্টেম।
নতুন প্রজন্মের এই ‘মাইক্রো-ড্রোন’ প্রযুক্তি নজরদারি, নিরাপত্তা ও সামরিক অভিযানে বৈপ্লবিক পরিবর্তন আনছে।
তবে গবেষক ও মানবাধিকার সংগঠনগুলোর প্রশ্ন:
“এই ড্রোন প্রযুক্তি আমাদের নিরাপদ রাখবে, নাকি চুপিচুপি নজরদারির নতুন অধ্যায় রচনা করবে?”
আমরা এখন এমন যুগে বাস করছি, যেখানে শব্দহীন উড়ন্ত একটি ড্রোন পকেটসাইজ বা চুলের পুরুতাও হতে পারে। আপনি হয়তো জানতেই পারছেন না—
আপনার রুমের কোণায় বসে থাকা সেই ‘মশাটি’ আসলে আপনার ব্যক্তিগত তথ্য স্ক্যান করছে!
প্রতিবেদক: BDS
Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |