দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৮ জন। মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ৩১২টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার প্রায় ৫.৮৮%।
চট্টগ্রাম বিভাগ: ১০ জন
ঢাকা মহানগর: ২ জন
রাজশাহী বিভাগ: ৪ জন
খুলনা বিভাগ: ১ জন
ময়মনসিংহ বিভাগ: ১ জন
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত দেশে করোনায় মোট শনাক্ত হয়েছেন ৩৩১ জন এবং মারা গেছেন ৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সংক্রমণের হার তুলনামূলকভাবে কম হলেও সাবধানতা অবলম্বন জরুরি। মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিবেদক:
BDS Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট
করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |