আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত ব্রাজিল, মেসির অনুপস্থিতিতে জয় আরও বড় হতে পারতো বলে মন্তব্য আলভারেজের
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ৪-১ গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করেছে, এবং এই জয়ের সাথে তারা বিশ্বকাপের মূল আসরের টিকিটও নিশ্চিত করেছে। যদিও এই ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ইনজুরির কারণে খেলতে পারেননি, তার অনুপস্থিতিতে আর্জেন্টিনার ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ মনে করেন, মেসি খেললে সেলেসাওদের বিপক্ষে স্কোরলাইন আরও ভয়ঙ্কর হতে পারতো।
হুলিয়ান আলভারেজ বলেছেন, "মেসি থাকলে আমরা হয়তো আরও দুই-তিনটি গোল করতে পারতাম।" তার সুরে সুর মিলিয়ে আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পলও বলেছেন, "আমাদের দলের সেরাটা সবসময় পাওয়া যায় যখন ১০ নম্বর (মেসি) খেলে। কারণ সে সর্বকালের সেরা।"
মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনা উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে দুটি কঠিন ম্যাচে জয় লাভ করলেও, তার অভাব দলের জন্য যে বড় শূন্যতা সৃষ্টি করেছে, তা স্পষ্ট হয়েছে। তবে, মেসি ছাড়াও বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা আক্রমণভাগে দারুণ কার্যকর ছিল এবং ব্রাজিলের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে।
বর্তমানে ল্যাটিন অঞ্চলের বাছাইপর্বে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। অপরদিকে, সমান সংখ্যক ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল পয়েন্ট টেবিলের চারে রয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |