| বঙ্গাব্দ

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অস্বীকৃতি, ফ্রান্সের এআই সনদে ৬০টি দেশের স্বাক্ষর

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 12-02-2025 ইং
  • 5165556 বার পঠিত
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অস্বীকৃতি, ফ্রান্সের এআই সনদে ৬০টি দেশের স্বাক্ষর
ছবির ক্যাপশন: যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অস্বীকৃতি

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ফ্রান্সের এআই সনদে স্বাক্ষর করতে অস্বীকৃতি

ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সনদে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ১২ ফেব্রুয়ারি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এই তথ্য জানিয়েছে।

এআই উন্নয়নে উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং নৈতিক দৃষ্টিভঙ্গি গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া এই ঘোষণায় ফ্রান্স, ভারত এবং চীনসহ ৬০টি দেশ স্বাক্ষর করেছে। তবে যুক্তরাজ্য ঘোষণা সম্পর্কে পুরোপুরি একমত হতে পারেনি এবং তারা শুধু জাতীয় স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ উদ্যোগগুলোর সাথে স্বাক্ষর করবে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, "এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত বিধিনিষেধ প্রযুক্তির বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে।" তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসন এই গুরুত্বপূর্ণ সুযোগ নষ্ট করতে চায় না এবং নিরাপত্তার চেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি অগ্রাধিকার দেওয়া উচিত।

এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এআই প্রযুক্তির কঠোর নিয়ম প্রয়োগের পক্ষে অবস্থান নিয়েছেন এবং বলেন, "এআই প্রযুক্তিকে এগিয়ে নিতে হলে আমাদের নিয়ম প্রয়োজন।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency