জাতীয় পার্টি নিষিদ্ধ হতে পারে: মোস্তফা ফিরোজের শঙ্কা
প্রতিবেদক:
বিডিএস বুলবুল আহমেদ
সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ মন্তব্য করেছেন, "জাতীয় পার্টি নিষিদ্ধ হতে পারে—এরকম একটি শঙ্কা তাদের দলের মধ্যেই দারুণভাবে মাথাচাড়া দিয়েছে।" তিনি বলেন, "যেহেতু সিদ্ধান্ত নিতে হবে সরকারকে, তাই এ নিয়ে সরকারও কিছুটা চাপের মধ্যে আছে।"
মোস্তফা ফিরোজ তার বক্তব্য সম্প্রতি ভয়েস বাংলা নামের একটি ইউটিউব চ্যানেলে তুলে ধরেন।
বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর জখমের অভিযোগে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এই মামলাটি গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানায় দায়ের করা হয়েছে।
মোস্তফা ফিরোজ বলেন, "জাতীয় পার্টির দুই অংশই এখন তাদের দলকে নিষিদ্ধ করার আতঙ্কে ভুগছে। অনেকেই মনে করছেন, জি এম কাদেরের বিরুদ্ধে মামলা হওয়া হয়তো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার আগের ধাপ।" তিনি আরও বলেন, "এর পরবর্তী ধাপে তাদেরকে হয়তো বলা হবে যে, তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত, এবং পরে নির্বাহী আদেশের মাধ্যমে দলটি নিষিদ্ধ হতে পারে।"
জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবির পেছনে জামায়াত ইসলামী অন্যতম রাজনৈতিক দল, তবে বিএনপি বলছে, "তারা নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষপাতী নয়।" মোস্তফা ফিরোজ বলেন, "জামায়াত ইসলামী কেন জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি জানাচ্ছে? এর একটি রাজনৈতিক ব্যাখ্যা রয়েছে।" তিনি আরও বলেন, "জামায়াত চায়, আওয়ামী লীগ সমর্থকরা জাতীয় পার্টির পতাকাতলে সংগঠিত না হয়ে জামায়াতের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে পারে, তাই দলটি নিষিদ্ধ করার দাবি উঠছে।"
মোস্তফা ফিরোজ বলেন, "জাতীয় পার্টি নিষিদ্ধ হতে পারে—এমন শঙ্কা এখন দলের মধ্যে রয়েছে। এই দাবিতে কয়েকটি রাজনৈতিক দল মাঠে নেমেছে, যার কারণে তারা চিন্তিত হয়ে পড়েছে। এর ফলে সামনে নির্বাচন নিয়ে একটি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হবে, যেখানে প্রতিদ্বন্দ্বী দলকে কিছুটা দূরে রাখা হবে।"
বিডিনিউজ২৪, ১৭ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা ট্রিবিউন, ১৭ সেপ্টেম্বর ২০২৫
ডেইলি স্টার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |