সূত্র:
১. “টাইফয়েড টিকা নিয়ে নতুন উদ্যোগ,” ইপিআই প্রোগ্রাম
২. “গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় টাইফয়েড টিকা কার্যক্রম,” বিশ্ব স্বাস্থ্য সংস্থা
প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
সূত্র: [ইপিআই প্রোগ্রাম]
বাংলাদেশে আগামী ১ সেপ্টেম্বর থেকে সম্প্রসারিত টিকাদান (ইপিআই) কর্মসূচির আওতায় দেশের ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সি প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া শুরু হবে। এই টিকা দেওয়া হবে এক ডোজের ইনজেকটেবল টাইফয়েড ভ্যাকসিন, যা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা প্রদান করবে।
ইতোমধ্যে ১ আগস্ট থেকে টিকার জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এবং এই নিবন্ধন আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। শিশুরা এই টিকার জন্য https://vaxepi.gov.bd/registration/tcv ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নিবন্ধন শেষে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে, এবং জন্ম নিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন করলে সরাসরি ভ্যাকসিন কার্ড পাওয়া যাবে।
ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানান, সেপ্টেম্বরের প্রথম ১০ কর্মদিবসের মধ্যে ইপিআই কেন্দ্রে, স্কুল, মাদরাসা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্যাম্প করে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এর পরবর্তী আট দিন ইপিআই সেন্টারে গিয়ে যারা স্কুলে যাননি, তারা টিকা নিতে পারবেন।
তিনি বলেন, "যাদের জন্ম নিবন্ধন সনদ নেই, তারাও টিকা নিতে পারবেন। তারা বাবা-মায়ের মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে পারবেন এবং তাদের টিকা গ্রহণের তথ্য কাগজে লেখা হবে।"
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, টাইফয়েড জ্বর স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ায় হয়, যা সাধারণত দূষিত খাদ্য বা পানি থেকে ছড়ায়। এর লক্ষণগুলোর মধ্যে দীর্ঘ জ্বর, মাথাব্যথা, বমি, ক্ষুধামন্দা ও পেটের সমস্যা উল্লেখযোগ্য।
গ্যাভি সিএসও স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ডা. নিজাম উদ্দিন আহমেদ এই টিকাকে সম্পূর্ণ নিরাপদ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, এই টিকা বাংলাদেশে সফলভাবে পরীক্ষিত হয়েছে এবং পূর্বে টাঙ্গাইলের পাইলট প্রকল্পে এর সাফল্য দেখা গেছে। আগে বেসরকারি পর্যায়ে এই টিকা কিনতে হতো, তবে এখন সরকার এটি বিনামূল্যে সরবরাহ করবে।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |