নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৭ জুলাই ২০২৫
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পরিবহন থেকে প্রকাশ্যে চাঁদাবাজি করার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) চুনকুটিয়া, কদমতলী মোড় ও আব্দুল্লাহপুর এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
মো. মোস্তফা ওরফে স্বপন বাতাস (৪০)
মো. শফিক (৩৫)
সৈয়দ আল মামনু (৪০)
পুলিশ জানায়, চুনকুটিয়া সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি চলাকালে মোস্তফা ওরফে স্বপন বাতাসকে চাঁদার অর্থসহ গ্রেপ্তার করা হয়।
এছাড়া,
কদমতলী মোড় এলাকার দোহার-নবাবগঞ্জগামী মাইক্রোবাস স্ট্যান্ড থেকে সৈয়দ আল মামন এবং
আব্দুল্লাহপুর লেগুনা স্ট্যান্ড থেকে মো. শফিককে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে মোট ১০,২৬০ টাকা চাঁদার অর্থ উদ্ধার করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন,
“কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় যানবাহন থেকে প্রকাশ্যে চাঁদাবাজির সময় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হয়েছে।”
তিনি আরও বলেন,
“গ্রেপ্তারদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তাদের একটাই পরিচয়—তারা চাঁদাবাজ। আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |