ঢাকা | ১৪ জুলাই ২০২৫
এক সময় রাজনৈতিক দলগুলোতে আধিপত্য বিস্তারে পেশিশক্তি প্রয়োজন হতো, কিন্তু বর্তমান সময়ে দলের টিকে থাকার জন্য চাই পরিচ্ছন্ন রাজনীতিবিদ — এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।
সোমবার রাজধানীর তুরাগে মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
মোস্তফা জামান বলেন,
“তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন না করার কারণেই আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। বিএনপি যেন সেই ভুল না করে, সে জন্য আমাদের শিক্ষা নেওয়া জরুরি।”
তিনি ইউনিট কমিটি ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের উদ্দেশে বলেন,
“আপনারা যখনই কোনো সহযোগিতা চান, আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন।”
সম্প্রতি উত্তরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে কয়েকজন চাঁদাবাজ আটক হওয়ার প্রসঙ্গ টেনে মোস্তফা জামান বলেন,
“যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হবে, তাদেরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।”
তিনি আরো বলেন,
“তারেক রহমান পরিষ্কারভাবে বলেছেন—বিএনপিতে চাঁদাবাজ চলবে না। কারণ, আমরা আওয়ামী লীগ হতে চাই না।”
বিএনপিকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে মোস্তফা জামান বলেন,
“কিছু রাজনৈতিক দল বিএনপিকে বদনাম করতে চায়। আপনারা সজাগ থাকবেন যাতে বিভ্রান্তিকর কথা সাধারণ মানুষের মধ্যে না ছড়িয়ে পড়ে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম।
উপস্থিত ছিলেন:
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন
এস এম জাহাঙ্গীর,
এ বি এম এ রাজ্জাক,
এম কফিল উদ্দিন,
আফাজ উদ্দিন আফাজ
এছাড়া মহানগর ও তুরাগ থানা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষে বৃক্ষরোপণ করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রতিবেদক: BDS
Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |